ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় গাছের ভাঙা ডালের চাপায় স্বামী নিহত, আহত স্ত্রী

আলমডাঙ্গায় গাছের ভাঙা ডালের চাপায় স্বামী নিহত, আহত স্ত্রী

চুয়াডাঙ্গার উপজেলার উদয়পুরে ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে আকমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী লতিফুন্নেছা (৫৫) গুরুতর আহত হন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকমান উপজেলার উদয়পুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের হঠাৎ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উপজেলার উদয়পুর গ্রামের আকমান আলি ও তার স্ত্রী লতিফুন্নেছা নিজ ঘরের ভেতর অবস্থান করছিলেন। তারা দুজনেই রাতের খাওয়া দাওয়া করার সময় একটি গাছের ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে। এতে চাপা পড়ে আকমান আলী ঘটনাস্থলেই নিহত হন এবং স্ত্রী লতিফুন্নেছা আহত হন।

এদিকে ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডাল ভেঙে পড়ে। এতে মাঠের উঠতি ফসল কলা, পেঁপে ও ভুট্টাসহ ব্যাপক ক্ষতিসাধন হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঝড়ে ডাল ভেঙে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর আমি শুনেছি।

আলমডাঙ্গা,গাছের ডাল,স্বামী,নিহত,স্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত