
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন পাড়ার সীমান্তে বিএসএফের গুলিতে আজাদ হোসেন (২৬) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আজাদ হোসেন উপজেলার নতুন পাড়া গ্রামের বদর উদ্দিন এর ছেলে।
এলাকাবাসী সূত্রের জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আজাদ হোসেন সহ ৬-৭ জন নতুন পাড়া সীমান্তের ৬৫ মেইন পিলারের কাছ দিয়ে মাদকদ্রব্য আনার উদ্দেশ্যে ভারতের প্রবেশের সময় ভারতের খেজুরতলা বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আজাদ হোসেন গুলি হয়ে গুরুতর আহত হয়। এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি কোন বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তারেক জুনায়েদ জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতালে জরুরি বিভাগে শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন নিয়ে আজাদ হোসেন নামের এক ব্যক্তি আসেন। সীমান্তের ওপাশ থেকে ফোড়া গুলিতে সে আহত হয়। চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নতুন পাড়া গ্রামের আজাদ হোসেন নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় গুলি লাগে বলে শুনেছি। তিনি জীবন নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সে এখন কোথায় আছে এ বিষয়ে আমার জানা নেই।