ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নিখোঁজ ডেলিভারিম্যান ১ মাস পর হাজির থানায়, ছিলেন আত্মগোপনে

নিখোঁজ ডেলিভারিম্যান ১ মাস পর হাজির থানায়, ছিলেন আত্মগোপনে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ হওয়া ডেলিভারিম্যান ফারুক হোসেন দীর্ঘ একমাস পর থানায় হাজির হয়েছেন। অপহরণ নয়, বরং ঋণের দায়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানায় হাজির হন ওমর ফারুক। সেখানে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইলের নিকট সব কিছু খুলে বলেন।

ফারুক হোসেন বলেন, তাকে কেউ অপহরণ করেনি বরং তিনি ঋণের দায়ে আত্মগোপনে ছিলেন।

তিনি স্থানীয় আলমডাঙ্গা বাজারের তানিশা কোকারিজ দোকানের ডেলিভারিম্যান ছিলেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বানী ইসরাইল বলেন, নিখোঁজ ফারুক হোসেন দীর্ঘ এক মাস ধরে ঋণের দায়ে আত্মগোপনে ছিলেন। তিনি নিজে তা স্বীকার করেছেন। দুপুরে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ,ডেলিভারিম্যান,আত্মগোপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত