ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে অবহিতকরণ সভা

দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে অবহিতকরণ সভা

দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন-এর দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে সোমবার (৩০ মার্চ) উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ফিরোজ হোসেন সহ আরো অনেকে।

অবহিতকরণ সভায় জানানো হয়, মনিটরিং ও যাচাই-বাছাই করে দেবহাটা উপজেলায় ৮৮ জন শিশু শিশুশ্রমের সঙ্গে সম্পৃক্ত বলে নির্ধারণ করা হয়েছে।

এসব শিশুদের শিশুশ্রমে সম্পৃক্ত হওয়ার কারণ চিহ্নিত করে তাদের মোটিভেশনের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণের জন্য পড়াশোনা করানো এবং তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে সে পথ বের করার আহ্বান জানানো হয়।

এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলাকে শিশু শ্রমমুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

অবহিতকরণ সভা,শিশু শ্রমমুক্ত,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত