ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় জমি বিরোধে ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

চুয়াডাঙ্গায় জমি বিরোধে ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভুট্টা ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা চুয়াডাঙ্গা জেলা আদালতে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী হারেসের সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরেই রাতে পরিকল্পিতভাবে ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন বলেন, “এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। গাছগুলো ভালোই ছিল। হঠাৎ দেখি সব গাছ শুকিয়ে যাচ্ছে। পরে বুঝতে পারি বিষ দেওয়া হয়েছে। এতে আমি চরম ক্ষতির মুখে পড়েছি।”

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু এভাবে ফসল নষ্ট করা অন্যায়। ঘটনার সঠিক বিচার হওয়া দরকার।”

আরেক ক্ষতিগ্রস্ত এতিম যুবক শৌরভ জানান, “আমার ১০ কাঠা জমির মধ্যে ৫ কাঠার ভুট্টা পুড়ে গেছে। এই ফসলই ছিল আমার একমাত্র ভরসা।”

জানা গেছে, ক্ষতিগ্রস্তদের মোট জমির পরিমাণ প্রায় ৮৮ শতক। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান, ন্যায়বিচারের আশায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিষ প্রয়োগের অভিযোগ,ভুট্টা ক্ষেত,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত