ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।

শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নাজিম খান ইউনিয়নের সমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

যুবদল নেতার মৃত্যু,বিদ্যুৎস্পৃষ্ট,রাজারহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত