ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর থেকে ১ শ’ ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল হাসান চঞ্চল (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত রাসেল হাসান উপজেলার বেগনগর গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক কবির উদ্দিন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেগনগর গ্রামে অভিযান চালিয়ে রাসেল হাসান চঞ্চলকে আটক করে।

তার দেহ তল্লাশি করে ১ শ’ ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আগামী সোমবার সকালে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

মাদক ব্যবসায়ী আটক,১০২ পিস ইয়াবা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত