ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল ক্রসিং-এর কাছে ট্রাক চাপায় আতিক (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আতিক খুলনা শহরের জামিলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলে দর্শনা মোবারক পাড়ার নানার বাড়ি থেকে মামার সাথে আতিক-সহ দুই শিশু বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। এরপর তারা দর্শনা রেল ক্রসিংয়ের কাছে পৌঁছায়। আতিক রাস্তার পাশে খেলা করার সময় দর্শনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাস্তার পাশে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

দামুড়হুদা,সড়ক দুর্ঘটনা,শিশু নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত