ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার লক্ষ্য মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মাসুদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধুলু, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম সেনা।

এছাড়া চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম শাহীন, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিরুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রাজ্জাক, ইমামের মধ্যে বক্তব্য রাখেন মো. খাদেমুল ইসলাম সহ আরো অনেকে।

বক্তারা মাদকের কুফল সম্পর্কে বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতীমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান ডিসপ্লের মাধ্যমে মাদকের উপর সচেতনমূলক ডিসপ্লে প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ।

বীরগঞ্জ,মাদকবিরোধী,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত