ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুর বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি নিফুল মিয়া (৪২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিফুল মিয়া মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, ২০২৫ সালের ৩১ জুলাই মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের একটি গ্রামে বাক-প্রতিবন্ধী নারীকে বাড়িতে একা পেয়ে আসামি নিফুল মিয়া জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় প্রতিবন্ধী নারীর স্বামী বাদি হয়ে ওইদিনই মিঠাপুর থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইন, ২০০০ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি দীর্ঘদিন পলাতক ছিল।

এদিকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে আসামিকে গ্রেপ্তার করে।

বাক-প্রতিবন্ধী,ধর্ষণ মামলা,প্রধান আসামি,গ্রেপ্তার,গাইবান্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত