
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বারাদি সীমান্তবর্তী এলাকার থেকে ৪ টি স্বর্ণের বারসহ শ্রী সমর হালদার (২৭)এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (১১ এপ্রিল)রাত সাড়ে ৭ টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত সমর হালদার উপজেলার পার কৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।
বিজিপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গাস্ত ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, নাজমুল হাসানের নির্দেশে বারাদি বিজিপি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পাঁচ কবর নামক স্থানে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তর দিকে অগ্রসর হলে তাকে বিজিপি সদস্যরা থামার জন্য বলে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে বিজিপি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করে। পোটলাটি খুলে ৪ টি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪ শ' ৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিজিবি আরো জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটলানের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে