ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন, আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, সম্পত্তিসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ দুর্ঘটনা নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম- সহ ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান।

উপজেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের উদ্দেশ্য করে বলেন, উপজেলা পর্যায়ের সভায় বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় করতে হবে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন— জেলা সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার মির্জা শহিদুল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি প্রফেসর মো. কামরুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপি'র সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি, মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মো. আবুল কালাম সহ-বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

চুয়াডাঙ্গা,আইনশৃঙ্খলা কমিটির সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত