ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় আবর্জনার গর্তে ডুবে শিশুর মৃত্যু

দামুড়হুদায় আবর্জনার গর্তে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে আবর্জনার গর্তে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মাহিন (৬)। সে উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকাল থেকে মাহিনকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের কাছে মাহিনের স্যান্ডেল দেখতে পান স্বজনরা। এরপর গর্তে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহিনের বাবা মামুন আলী জানান, গতকাল রোববার বিকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মাহিন। এরপর তার আর কোন সন্ধান মেলেনি। অবশেষে আজ সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খেলার সময় অসাবধানতাবশত গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা,দামুড়হুদা,শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত