
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৩ বোতল কোডিন ফসফেটযুক্ত WINCERE নামীয় সিরাপসহ মিলন উদ্দিন (৪১) ও আব্দুল মান্নান (৪০)-কে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আটকৃত মিলন উদ্দিন সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মান্নান দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তবর্তী গ্রামের চান্দু মাস্টার ও দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত মিলনের চায়ের দোকানে তল্লাশি চালায়।
এসময় ২৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই সময় দোকানের মালিক মিলন উদ্দিন ও আব্দুল মান্নানকে আটক করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।