ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

পরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজ আখতার।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের বাংলোই পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা,পহেলা বৈশাখ,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত