ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুই প্রসূতির মৃত্যুতে ক্লিনিককে জরিমানা, অপারেশন বন্ধের নির্দেশ

দুই প্রসূতির মৃত্যুতে ক্লিনিককে জরিমানা, অপারেশন বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরপর দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাকিল মো. ছফিউল্লাহ র‌্যাব-১২ সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গত ৭ এপ্রিল দুর্লভপুর গ্রামের চালেমী খাতুন (২৭) এবং ১৩ এপ্রিল পারকুলা গ্রামের লাবনী খাতুন (২৮) ফাতেমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চালেমী খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

অন্যদিকে, লাবনী খাতুনকেও একই হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল তিনি মারা যান।

এ ঘটনার পরপরই প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয় এবং রোগীদের মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপারেশন বন্ধের নির্দেশ,ক্লিনিককে জরিমানা,দুই প্রসূতির মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত