ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় তেল মজুদের দায়ে ইউপি সদস্যের জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় তেল মজুদের দায়ে ইউপি সদস্যের জেল-জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুরে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল মজুদের দায়ে মমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর ইসলাম (৩৮)-কে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০০ লিটার তেল জব্দ করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আটককৃত শাহিনুর ইসলাম উপজেলার আমিরপুর গ্রামের তফেল উদ্দিনের ছেলে এবং মমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। ডিজেল বিক্রি টাকা সরকারি কোষাগারে জমা রাখা হয়।

সদর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আমিনুল ইসলাম জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করেছে এমন সংবাদ এর ভিত্তিতে উপজেলার আমিরপুর গ্রামে তফেল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে শাহিনুর ইসলামকে আটক করে। এরপর তার বাড়ি তল্লাশি করে ৫ ব্যারেল (২০০ লিটার) ডিজেল জব্দ করে। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে রাতেই চুয়াডাঙ্গা কারাগারে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা,তেল মজুদ,ইউপি সদস্য,জেল-জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত