ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

রংপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

রংপুর মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চার নারীসহ ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

গ্রেপ্তারকৃতরা হলেন— সেকেন্দার আলী (৩৫), সম্পদ চন্দ্র (২৩), আকাশ চৌধুরী (২৫), অরণ্য রায় (২৫), নজির হোসেন (২৫), মৃদুল মিয়া (২৩), চয়ন কুমার শীল (২২), মিনহাজুল ইসলাম তাফিম (২৬), তামিম হোসেন (২৯), মৌসুমী আক্তার মুক্তা (২২), ফারজানা খাতুন (১৯), রোকসানা (২৮) ও স্মৃতি আক্তার (২৩)।

সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বরে অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

রংপুর,আবাসিক হোটেল,অভিযান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত