ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলায় স্পিকার

‘সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে’

‘সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে’

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ‘আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদের অধিকার আছে সংবিধান সংশোধনের।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলা তিন দিনের সফরে এসে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘কয়েকজন ব্যক্তিতো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারেন গণপ্রতিনিধিরা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভুত নিয়ম করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্ত হয়ে যায় অটোমেটিকলি।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার ছিল কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে।’

তারা হামের টিকা দেশে আনেনি। যে কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়।

জুলাই সনদ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদে সই করেছে। তারা সংসদে বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিরোধী দল ও সরকারি দলে তেমন মতবিরোধ নেই। আমার মনে হয় বিরোধী দল ও সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে।’

ভোলা,স্পিকার,সংবিধান সংশোধন,জুলাই সনদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত