ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় আগুনে পুড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

দর্শনায় আগুনে পুড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগুনে পুড়ে আহত আব্দুর রশিদ (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রশিদ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা এবং দর্শনা কেরু এন্ড কোম্পানির সাবেক কর্মচারী।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল (শনিবার) সকালে আব্দুর রশিদ উপজেলার দর্শনার্থী রেল ইয়ার্ডে অবস্থানরত নিজ বাসায় ঘুমিয়েছিলেন। এ সময় গ্লোবের আগুন থেকে বিছানায়, পরে তার গায়ে আগুন ধরে যায়। আগুনে শরীরের বেশিরভাগ অংশই ঝলসে যায়। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে অ্যাম্বুলেন্স যুগে প্রথমে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আমি ঘটনাটি শুনেছি। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দর্শনা,আগুনে পুড়ে,মুক্তিযোদ্ধার মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত