ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

দামুড়হুদায় গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের একটি গর্তে পড়ে রুফাইয়িত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুফাইয়িত মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামের আসমান আলীর ছেলে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় বোয়ালমারী গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রুফাইয়িত মায়ের সাথে শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। আজ শনিবার সকালে খেলা করার উদ্দেশ্যে রুফাইয়িত ঘর থেকে বের হয়। এরপর আর তার কোন সন্ধান মেলেনি।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুফাইয়িতের বাবা আসমান আলী জানান, মায়ের সাথে রুফাইয়িত নানার বাড়ি বেড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

৪ বছরের শিশুর মৃত্যু,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত