ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমে অংশীজনদের সমন্বয় সভা

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমে অংশীজনদের সমন্বয় সভা

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম পর্যায়ে বিচারসেবা সহজলভ্য করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে করে তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা জোরদার, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা,গ্রাম আদালত,অংশীজন,সমন্বয় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত