ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

দামুড়হুদায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় ‘নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন’ বিষয়ক অনাবাসিক সদস্য মাছ চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার কোষাঘাটা গ্রামের গো গ্রীন সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে মাছ চাষ ব্যবস্থাপনা, গুণগত মানসম্পন্ন মাছের বৈশিষ্ট্য, মাছ চাষে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য, উত্তম ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতি ও মজুদকালীন ব্যবস্থাপনা, পুকুর পাড়ে চাষযোগ্য সবজির উপকারিতা, প্রাথমিক খাদ্য পরীক্ষা, মাছের সাধারণ রোগ ও প্রতিকার এবং সমন্বিত মাছ চাষের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পিকেএসএফের বিশেষ উন্নয়ন কর্মসূচির (কৃষি) আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী সরোয়ার হোসেন শুভ, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রকল্পের সমন্বয়কারী শাখাওয়াত হোসেন এবং ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান।

অনাবাসিক সদস্য মাছ চাষীদের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষীদের মাঝে মৎস্য চাষে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

দামুড়হুদা,মৎস্যজাত পণ্য উৎপাদন,প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত