ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।”

সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইপিআই টিকাদান কেন্দ্রে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

উদ্বোধনের পর থেকেই জেলার সর্বত্র একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

টিকাদান ক্যাম্পেইনের আওতায় ঠাকুরগাঁও জেলায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ৩৬৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী এবং ১ হাজার ৩৫৭টি অস্থায়ী কেন্দ্র।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুদের এই টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলামসহ অনেকে।

টিকাদান ক্যাম্পেইন,হাম-রুবেলা,ঠাকুরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত