ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক রানা

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক রানা

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এটিএন বাংলা’, ‘এটিএন নিউজ’ ও ‘দৈনিক যুগান্তর’-এর জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘চ্যানেল ২৪’ ও ‘আলোকিত বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি এম কে রানা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের মল্লিকা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় অবস্থিত পার্টি সেন্টারে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।

সভায় সংগঠনের সদস্যরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই ইউনিটকে আরও শক্তিশালী করা হবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে তারা সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন।

সাধারণ সম্পাদক এম কে রানা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য। একই সঙ্গে তথ্য প্রবাহে স্বচ্ছতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

নবগঠিত কমিটির সদস্যরা আরও জানান, দেশ ও সমাজের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এবং নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পটুয়াখালী,রিপোর্টার্স ইউনিটি,সভাপতি,সম্পাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত