ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চার মহল্লাবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৩৭

সিরাজগঞ্জে চার মহল্লাবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৩৭

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চার মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ থামছেইনা। এ সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযেগের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত পৌর এলাকার রাণীগ্রাম ও জানপুর মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ২ দিন ধরে সংঘর্ষ চলছে। সোমবার রাতে উভয় মহল্লাবাসী ডিজে লাইট জ্বালিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটায়। এতে দুই নারীসহ ১৭ জন আহত হয়েছেন। পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

এদিকে একই এলাকার মাছুমপুর ও সয়াধানগড়া মহল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে সংঘর্ষ চলছে। সংঘর্ষকারীরা দিনে ও রাতে দফায় দফায় সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সংঘর্ষে গুলগুলা মোড় ও ভেজাল মোড় এলাকায় লাইট জ্বালিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। সোমবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এ ঘটনায় কমপক্ষে ৭ জনকে আটক করা হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

সিরাজগঞ্জ,মহল্লাবাসী,সংঘর্ষ,নারী,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত