ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনা পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

দর্শনা পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন প্রশাসক শাহীন আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে এই টিকা ক্যাম্পেইন।

এ সময় ২৪টি নিয়মিত টিকা কেন্দ্র এবং ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান, সব মিলিয়ে ছয় মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩ হাজার জন শিশুর মাঝে এই টিকা প্রদান করা হবে।

টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পৌরসভার টিকাদান সুপারভাইজার মোঃ আব্দুল মজিদ, প্রধান সহকারি শাহ আলম, ভারপ্রাপ্ত কর এসেসর জাহিদুল ইসলাম, ট্রেড লাইসেন্স ইন্সপেক্টর মমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট টিকা ক্যম্প সুপারভাইজার মেহেদী হাসান তুহিন প্রমুখ।

দর্শনা পৌরসভা,হাম-রুবেলা,টিকাদান ক্যাম্পেইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত