ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে একটি উন্নত ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন সম্ভব। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করবেন। মেলাটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সাতক্ষীরা,বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত