
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে আল মামুন মন্ডল (৩৬), নাজমুল হোসেন (৪২), মহিউদ্দিন (২৬), শাহীন (৪৫) ও হারুন অর রশিদ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আল মামুন মন্ডল দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মজিবর রহমান মন্ডলের ছেলে, নাজমুল হোসেন সদর উপজেলার তিতুদহ গ্রামের খলিল উদ্দিনের ছেলে, মহিউদ্দিন একই উপজেলার গোপাল মন্ডলের ছেলে, শাহীন একই উপজেলার উজলপুর গ্রামের অলিল মোল্লার ছেলে এবং হারুন অর রশিদ একই উপজেলার আড়িয়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।