ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে কিন্ডারগার্টেন সোসাইটির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরে কিন্ডারগার্টেন সোসাইটির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

“সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনব্যাপী শহীদ আবু সাঈদ রংপুর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় দৌড়, বল নিক্ষেপ ও লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় রংপুর মহানগর ও জেলার পাশাপাশি দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁ জেলার কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আবু তালেব এবং উদ্বোধক ছিলেন মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।

রংপুর বিভাগের সভাপতি ড. মো. খায়রুল আনামের সভাপতিত্বে এবং সচিব আসাদুজ্জামান সরকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শাহ্ মো. মাহবুবুর রহমান, সহসভাপতি সাদেকুল ইসলাম, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মোদাছছের হুসাইন সোহেলসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে দেওয়া, শপথ পাঠ ও প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় মোট ১২টি ইভেন্টে ২১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৬ জন শিক্ষার্থীর মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা,কিন্ডারগার্টেন সোসাইটি,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত