ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ, রফিকুল ইসলাম, শেখ নাহিদ আহমেদ রিয়াজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও জুয়া বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার অভিযোগ করেন, কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী চিকিৎসকদের নির্ধারিত প্রেসক্রিপশনের ওষুধ পরিবর্তন করে নিম্নমানের ওষুধ বিক্রি করছে। এছাড়া, প্রয়োজন না থাকা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রির প্রবণতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তিনি দ্রুত এ অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত সকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউখালী,আইনশৃঙ্খলা বিষয়ক সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত