ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কফিল উদ্দিন ওই গ্রামের মৃত ফজর উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে তার ভাতিজা ইউপি সদস্য আব্দুল জলিল ও তার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ভাতিজা জলিলের লাঠির আঘাতে চাচা কফিল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

গোবিন্দগঞ্জ,ভাতিজা,লাঠির আঘাত,চাচা নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত