ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় বক্তব্য রাখেন।

সভায় শব্দদূষণ রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।

রংপুর,আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত