ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে এবং একজন নাট্যকার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তার হোসেন খাওয়া-দাওয়া শেষ করে নিজ বাড়িতে অবস্থিত ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুতের চার্জের সুইস বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা মুক্তার হোসেন নিজ বাড়িতে অটোরিকশার চার্জের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে।

সরোজগঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক আব্দুর রউফ জানান, সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার হোসেন নিজ বাড়িতে মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি।

চুয়াডাঙ্গা,বিদ্যুৎস্পৃষ্ট,বৃদ্ধ নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত