ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৩ দিন পর খুলল দর্শনা-গেদে চেকপোস্ট, শুরু যাত্রী চলাচল

৩ দিন পর খুলল দর্শনা-গেদে চেকপোস্ট, শুরু যাত্রী চলাচল

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারণে দর্শনা-গেদে চেকপোস্ট ৩ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুনরায় চালু হয়েছে। সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল শুরু হয়েছে।

গত সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল।

গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল। তবে এই সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা স্বদেশে ফিরে যেতে পেরেছেন এবং অতি জরুরি চিকিৎসা সেবার জন্য বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবে বলেও নিষেধাজ্ঞা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এস আই তুহিন বলেন, ‘ভারতের নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা ড. শ্রীকান্ত পল্লী কর্তৃক প্রজ্ঞাপনের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে চেকপোস্টের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।’

শুরু যাত্রী চলাচল,দর্শনা-গেদে চেকপোস্ট,৩ দিন পর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত