ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আরফিন ও জসীম

মুন্সীগঞ্জে সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আরফিন ও জসীম

মুন্সীগঞ্জের স্থানীয় সংবাদপত্রগুলোর স্বার্থরক্ষা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত হলো ‘মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদ’। এই সংগঠনকে ঘিরে জেলার সম্পাদক ও সংবাদকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার দুপুরে ‘দৈনিক মুন্সীগঞ্জের কাগজ’ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন ‘বিক্রমপুর সংবাদ’-এর সম্পাদক মোহাম্মদ সেলিম। জেলার বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা এতে অংশ নেন।

সভায় সংবাদপত্রের বর্তমান চ্যালেঞ্জ, সংকট ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে ‘দৈনিক মুন্সীগঞ্জের কাগজ’-এর সম্পাদক মোহাম্মদ আরফিনকে সভাপতি এবং ‘সাপ্তাহিক সত্য প্রকাশ’-এর সম্পাদক জসীম উদ্দীন দেওয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সহ-সভাপতি: মঈনুদ্দিন সুমন (দৈনিক মুন্সীগঞ্জের সময়)

সহ-সাধারণ সম্পাদক: এসকে এমডি জাকির হোসেন সুমন (সাপ্তাহিক কাগজের খবর)

কোষাধ্যক্ষ: আশরাফ ইকবাল (দৈনিক মুন্সিগঞ্জের বার্তা)

দপ্তর সম্পাদক: আল আমিন (দৈনিক দেশ সেবা)

নির্বাহী সদস্য: মোহাম্মদ সেলিম (বিক্রমপুর সংবাদ), ব.ম শামীম (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র), মোর্শেদ আলম (সাপ্তাহিক নিখুঁত খবর)

বক্তারা বলেন, এই পরিষদ শুধু একটি সংগঠন নয়, বরং মুন্সীগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে একটি নতুন অধ্যায়। তারা আশা প্রকাশ করেন, এই ঐক্য সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং দায়িত্বশীল সংবাদচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতৃত্বে আরফিন ও জসীম,আত্মপ্রকাশ,সংবাদপত্র পরিষদ,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত