ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নওগাঁয় ৩ দফা দাবিতে এগারো দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

নওগাঁয় ৩ দফা দাবিতে এগারো দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করে নওগাঁ ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও জেলা সেক্রেটারি আ.স.ম সায়েম, এবি পার্টির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আল হাসান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর নানা অজুহাত দেখিয়ে গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে অস্বস্তিতে ফেলা হয়েছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় এই সরকারকেই নিতে হবে।

তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি অবিলম্বে জ্বালানি তেলের সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমাতে হবে। তা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

বিক্ষোভ,এগারো দলীয় ঐক্যজোট,৩ দফা দাবি,নওগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত