ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

দিনাজপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

দিনাজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ” কর্মসূচির আওতায় ১০০জন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে দিনাজপুর শিশু একাডেমি অডিটরিয়ামে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই চেক, সনদপত্র ও চারা বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের ভাগ্য উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। যেন প্রতিটি নারী নিজেকে স্বাবলম্বী করে গড়ে উঠতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম।

এসময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর,প্রশিক্ষণার্থী,চেক,সনদপত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত