ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের শিক্ষার্থীদের ও‌রি‌য়ে‌ন্টেশন ও প‌রি‌চিতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকাল ৯টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

দিনাজপুর মেডিকেল কলেজ আয়োজিত মালটিপারপাস অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ সেশন, ১ম বর্ষ, ৩৫ ব্যাচের শিক্ষার্থীদের এম.‌বি.‌বি.এস কোর্স-এর ও‌রি‌‌য়েন্টেশন ও প‌রি‌চি‌তিমূলক ক্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেখ সাদেক আলী।

বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা. ফজলুর রহমান, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সা‌রোয়ার মো‌র্শেদ, অধ্যাপক ডা. যোগেন্দ্র নাথ সরকার, অধ্যাপক ডা. জিয়াউল হাসান, ডা. পল্লব কুমার দাস, ডা. শাহাব আহমেদ হো‌স্টেল সুপার ডা. শাহ মো. ইসমাইল হোসেন, ডা. লায়লা ফের‌দোস, সহকারী অধ্যাপক এনাট‌নি বিভাগ ডা. লি‌পিকা রানী অ‌ধিকারী প্রমুখ।

দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের প্রথম দি‌নে ও‌রি‌য়ে‌ন্টেশন ও প‌রি‌চিত ক্লাস-এ ২০০ জন নবীন এম‌বি‌বিএস শিক্ষার্থীর সাথে প‌রি‌চি‌তি পর্বসহ বর্তমান শিক্ষার্থী নবাগত শিক্ষার্থী ও অ‌ভিভাবকরা তা‌দের অনুভূ‌তি ব্যক্ত ক‌রেন। এছাড়াও প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন এবং নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেখ সাদেক আলী। এর আগে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লে‌জ,নবীন শিক্ষার্থী,ওরিয়েন্টেশন,স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত