ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত, ২ ট্রাকে আগুন

পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত, ২ ট্রাকে আগুন

‎রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়িও ভাঙচুর করে। এ সময় দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী জেলার পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, রাজশাহী থেকে নাটোরগামী ড্রাম ট্রাক ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলী খলিফাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় উত্তেজিত জনতা দুটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পুঠিয়া,ড্রাম ট্রাকের চাপা,ব্যবসায়ী নিহত,ট্রাকে আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত