ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

১৭ বছর যে উন্নয়ন হয়নি, বিএনপির আড়াই মাসে তা হয়েছে: বুলু

১৭ বছর যে উন্নয়ন হয়নি, বিএনপির আড়াই মাসে তা হয়েছে: বুলু

বিগত ১৭ বছর দেশে যে উন্নয়ন হয়নি, বর্তমান সরকার আড়াই মাসে তার চেয়ে বেশি উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।

তিনি বলেন, দেশে বিভিন্ন গুপ্তদের বিষয় সবাইকে রাজনৈতিক ও স্থানীয়ভাবে সতর্ক থাকার আহ্বান করেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে খাল খনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু আরও বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর থাকায় জলাবদ্ধতা ও কৃষিকাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, মান্না চৌধুরী, বিএনপির নেতা আহসান উল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, যুবদলের বাহার, সাবেক কাদিরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আবুল বাসার ও ইসমাইল হোসেন সুমন-সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উন্নয়ন,বিএনপি,বুলু,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত