ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে রায়গঞ্জে যুবদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ভোরে এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) ও রাকিব (২৪)।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই গ্রামের মাহবুবুল আলম বগুড়ার শেরপুরে বালুর ব্যবসা করে। অভিযুক্ত যুবদল নেতা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার পথরোধ করে মারধর করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এক পর্যায়ে তাকে অপহরণ করে ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে আরো ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনা পুলিশকে অবগত করলে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।

এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,যুবদল নেতা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত