ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে সড়ক দুর্ঘটনায় সেন্টু আলী (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) রাত ১২টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজ্জামেল হক কাজী বলেন, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে গভীর রাতে পুঠিয়ার দিকে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই সেন্টু আলী মৃত্যুবরণ করেন।

এ সময় বনেশ্বর বাজারের পাহারাদাররা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পুঠিয়া,সড়ক দুর্ঘটনা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত