
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার অভিযানে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ও নন-এফআইআর মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) হাজীরহাট, হারাগাছ ও মাহিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, হাজীরহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি মোছাঃ সুইটি বেগম (৩২)-কে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করে। এছাড়াও পৃথক অভিযানে মো. মইনুল ইসলাম (২৮)-কে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
এদিকে হারাগাছ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে মো. মনিরুজ্জামান রোকন (৩৬)-কে আটক করে।
অপরদিকে মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে মো. সাজু মিয়া (৪২)-কে ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাবেদ আলী (৪২)-কেও গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্তে মাহিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।