অনলাইন সংস্করণ
১৬:৫১, ০৮ মে, ২০২৬
নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণকাজের জন্য আগামীকাল শনিবার (৯ মে) নাটোরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন বিদ্যুৎ লাইন নির্মাণকাজ পরিচালনা করা হবে। এ কারণে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সমিতির সদর দপ্তরের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর বিদ্যুৎ সরবরাহ লাইনের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে।