ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের ঘটনায় জরিমানা

সিরাজগঞ্জে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের ঘটনায় জরিমানা

সিরাজগঞ্জের শস্যভাণ্ডার খ্যাত তাড়াশে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভেকু মেশিন মালিক সবুজ ইসলামকে (৪০) ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার সরাপপুর এলাকায় এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হাসান এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ওই ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ভেকু মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধ পুকুর খননের কাজে ভেকু মেশিন ব্যবহার করবে না শর্তে মুচলেকাও নেয়া হয়েছে।

এ সময় স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,কৃষি জমি,অবৈধ পুকুর খনন,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত