ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় পাথরবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সাটুরিয়ায় পাথরবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮) এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তিল্লিরচর এলাকার আব্দুল হালিমের ছেলে মোটরসাইকেল চালক সোনা মিয়া, জাহাঙ্গীর আলমের ছেলে আলম ও বিলাল হোসেনের ছেলে কালু মিয়া।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর থেকে দড়গ্রাম হয়ে তিল্লিগামী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সাটুরিয়া,পাথরবাহী ট্রাক,মোটরসাইকেল,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত