ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাজীগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাজীগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন এবং খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে রামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী।

সভায় সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার উল্লাহ পাটোয়ারী।

সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

সভা সঞ্চালন করেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি মোঃ বারেক মজুমদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রফেসর আব্দুল হাই মজুমদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তপাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির খান ও সাধারণ সম্পাদক আবুল হাসেম মজুমদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাসেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার মিজি ও সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালেক মেম্বার ও সাধারণ সম্পাদক কবির হোসেন, ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক কবির মজুমদার, ৬নং ওয়ার্ড দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৌলভী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, অত্র ইউনিয়ন ওলামা দলের সভাপতি আশিক উল্ল্যা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মালেক, অত্র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী, যুবদল নেতা আনোয়ার হোসেন আনা, সামাদ পাঠান, কাজী আবদুল কাদের, কৃষক দলের সভাপতি লিটন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এরশাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মজিব খান, প্রকাশনা সম্পাদক জাকারিয়া সাকিল, অত্র ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদল ও ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী শনিবার (১৬ মে) হাজীগঞ্জ সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। এদিন খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর আগমন,হাজীগঞ্জ,বিএনপি,প্রস্তুতি সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত