ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুলেমান মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সারাদিন অটোরিকশা চালিয়ে রাত ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে বিদ্যুতের চার্জে লাগান। সকালে অটোরিকশাটি থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে যান।

উপস্থিত লোকজন সুলেমান মিয়াকে আবদুল হালিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ মাসুদ করিম বলেন, সংবাদ পেয়ে উপপরিদর্শক আলমগীর কাসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিদ্যুতে লাগানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে চালক সুলেমান মিয়া নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ কবরস্থানে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

অটোরিকশা চালকের মৃত্যু,বিদ্যুৎস্পৃষ্ট,তাড়াইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত