
দেবহাটা থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক হয়েছে। আটককৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের নেতৃত্বে ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া ও এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি—
১। আলামিন শেখ, পিতা-বাবলু শেখ, সাং- বসন্তপুর।
২। পারুল খাতুন, স্বামী- শরিফুল ইসলাম, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা।
৩। আলমগীর (৩৯), পিতা- মোহাম্মাদ সরদার।
৪। সালমা পারভীন (৩৩), স্বামী- ফারুক হোসেন।
৫। আনোয়ারা খাতুন (৫৩), স্বামী- ওসমান গনি সরদার।
৬। মোমেনা খাতুন (৩৬), স্বামী- আলাউদ্দীন সরদার, সর্ব সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা।তাদেরকে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার (৯ মে) সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ কাজের সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।